শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

জার্মান প্রবাসীদের উদ্যেগে স্বাধীনতা স্বপক্ষ শক্তির মহান বিজয় দিবস উদযাপন

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

জার্মানিতে প্রবাসী বাঙালিদের উদ্যোগে স্বাধীনতার স্বপক্ষ শক্তির পক্ষ থেকে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গত ২১শে ডিসেম্বর শনিবার জার্মানির ফ্রাংকফ্রুট শহরের স্থানীয় একটি মিলয়াতনে জার্মান প্রবাসীরা স্বাধীনতার স্বপক্ষের শক্তির উদ্যেগে আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান বাংলাদেশের স্বাধীনতা বিরোধী স্বৈরশাসক গোষ্ঠীর কঠোর সমালোচনা করেন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশকে আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহবান জানান।

 


৭১ – এর হায়েনারা যারা ২০২৪ সালে দেশকে তালেবান রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে তাঁদের সকলের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে বাংলার জণগণ বলে প্রবাসীরা আশা প্রকাশ করেন।

আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের মাধ্যমে বিজয় দিবসটি অত্যন্ত সুন্দরভাবে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্বা, সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি জনাব আমিনুর রহমান খসরু। আওয়ামী নেতা নজরুল ইসলাম খালেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জার্মান আওয়ামী লীগের নিবেদিত নেতা হাফিজুর রহমান আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম পুলকসহ জার্মান আওয়ামী নেতা ইসমাইল নেসার,
মায়েদুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মাহমুদুল গানি, আমানুল্লাহ ইসলাম, দেলোয়ার জাহিদ বিপ্লব,সেন্টু হোসেন, মো.জালাল,মো. সামাদ, মো. মহসিন ও জান্নাতুন নাঈম।

 

মনোমুগ্ধকর দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী তাপসি রায়। সবশেষে রাতের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD