শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

২৫শত শিক্ষার্থীর চাকরির সুযোগ নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘জব উৎসব’ 

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বিভিন্ন শিল্পখাতে ৬০০-এর বেশি পদে ২৫০০-এর বেশি চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ নিয়ে ১৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহনে আজ ২৯ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত ‘জব উৎসব ২০২৪’ বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রæপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নূরুজ্জআমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম এবং মাইক্রোসফটের (বাংলাদেশ, ভুটান, নেপাল) ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  বিশ্¦বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার এবং বক্তব্য রাখেন ক্যারিয়র ডেভেলাপসেন্টারের পরিচালক  ও ‘জব উৎসব ২০২৪’ তানভীর আবীর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিৃটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিজার আহমেদ। দুই দিনব্যাপী সাভারের বিরুলিয়ায় বিশ^বিদ্যালয়টির ক্যাম্পাসে এই উৎসব চলবে  আগামী ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

এ উৎসবের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি হয় এবং চাকরিপ্রার্থীরাও তাদের নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। তাছাড়া বিশ^বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং তরুণ চাকরিপ্রার্থীদের কর্মজীবন শুরু করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ কওে এ  ‘জব উৎসব ২০২৪’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার বলেন, ‘এটাকে শুধু ‘চাকরির মেলা’ নয়, বরং এটা শিক্ষার্থীদের জন্য তাদের কর্মক্ষেত্রে প্রবেশের একটা দারুণ সুযোগ। পাশাপাশি এই ‘জব উৎসবে’ শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করতে যে অন্যান্য পদক্ষেপ গুলো নেয়া হয়েছে, তা আমাদের শিল্প খাতের জন্য সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীদের এই সুযোগকে অবশ্যই কাজে লাগানো উচিত।’

এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুবল উল হক মজুমদার বলেন, এই বিশ্ববিদ্যালয় পুরোপুরি শিক্ষার্থীবান্ধব। তাদেরকে পড়াশোনার পাশাপাশি শিল্পখাতের জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলার জন্য সবধরনের কার্যক্রম কর্তৃপক্ষ গ্রহণ করে আসছে। তৃতীয় বারের মতো আয়োজিত এই ‘জব উৎসব’-এ আমরা আশাবাদী আমাদের শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পাবে এবং চাকরির বাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে যথাযথ দিক-নির্দেশনাও পাবে।

উৎসবে অংশগ্রহণকারীদের দক্ষতা এবং পেশাগত উন্নয়নে সহায়তা করার জন্য এই আয়োজনের অংশ হিসেবে আরও বিভিন্ন কার্যক্রম রয়েছে। এর মধ্যে শিল্পখাতের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে দৃষ্টিভঙ্গি ও নির্দেশনার জন্য ‘লিডারস টক সেশন’, শিল্পখাতের নতুন ট্রেন্ড নিয়ে আলোচনা করার জন্য তিনটি বিশেষ ‘মাস্টারক্লাস সেশন’, চাকরি প্রার্থীদের পেশাদারিত্ব এবং চাকরির জন্য প্রস্তুতি বিষয়ক নির্দেশনা প্রদানের জন্য ‘গ্রুমিং সেশন’, চাকরিদাতাদের সরাসরি সিভি জমা দেয়ার জন্য রয়েছে ‘রিজুমে ড্রপ’ এবং সরাসরি নিয়োগের জন্য ‘অন-স্পট ইন্টারভিউ’-এর ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD