শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা মামলা ও গণগ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে হাইকোর্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা।

বিক্ষোভ মিছিলে ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম; কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়; অবৈধ সরকার, মানি না মানবো না; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে; শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে বীরের বেশে’ এসব স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ নেতারা বলেন, “অবৈধ অসাংবিধানিক সরকার,ট্রাইব্যুনালে অবৈধ অসাংবিধানিক অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলা, ৭মার্চের দিবস বাতিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো এবং সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মিদের গণ মামলা ও গণগ্রেফতারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমরা বর্তমান অবৈধ সরকারকে হুশিয়ার করে দিতে চাই, অভিলম্বে এসব অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার করুন। বাংলাদেশের জনগণ আপনাদের এসব সিদ্ধান্ত মানে না। ”

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. মুকিব মিয়া, নাবেদ আহমেদ নব, পরাগ প্রান্ত, শুভ, রবিউল ইসলাম, মিলন, স্বপন, পিরোজপুর সদর উপজেল চেয়ারম্যান এ এম বায়েজিদ।

ছাত্রলীগও রাজধানীর ধানমণ্ডি ২৭ এ বিক্ষোভ মিছিল করে।

এছাড়া ধানমন্ডি ২৭ শে আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দও বিক্ষোভ মিছিল করে।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম (তারেক)প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।
মিজানুর রহমান জনি,সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ।তামান্না জেসমিন রিভা সভাপতি, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ ও সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। রিয়াজুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। সেলিম রেজা উপ-মানবাধিকার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। আদনান হাবিব খান (আদর)

উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।রিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক, ইডেন কলেজ ছাত্রলীগ,মোস্তাফিজুর রহমান দিপু,উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।শাকিল,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। জাহিদ হাসান, কর্মী ঢাকা কলেজ ছাত্রলীগ।মাহবুব  কর্মী ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। পিয়াস, সহ-সভাপতি, গাইবান্ধা জেলা ছাত্রলীগ।
হামিম মোল্লা, কর্মী জয়পুর জেলা ছাত্রলীগ।
শেখ রওনক আহমেদ,উপ-আইন বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD