র্যাব জানায়, ঝিনাইদহে জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর সম্প্রতি মামলা হয়েছে। সেই মামলার আসামি তিনি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
উল্লেখ্য, সম্প্রতি সাভারে শ্রমিক অসন্তোষে সাবেক এই সংসদ সদস্য সংশ্লিষ্টতা পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। আর রাতে সাভারে তার অবস্থা শনাক্তের পর তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানিয়েছে, সরকার পতনের পর থেকে সাবেক এই সংসদ সদস্য আত্মগোপনে ছিলেন। সাভারে শ্রমিক অসন্তোষ চলাকালে তার ইন্ধন বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিলো। গত কদিন পুনরায় অসন্তোষ করতে কাজ করছিলো এই তাহজীব। তারপ থেকে তাকে নজরদারিতে রাখা হচ্ছিলো। এরপরই আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।
তাহজীব আলম রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ডোরিন পাওয়ার লিমিটেডের মালিক, যেটিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ‘মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড’ নামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।