গণঅভ্যুত্থানে সামনে থেকে ছাত্রজনতা নেতৃত্ব দিলেও পেছন থেকে রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে মাস্টারপ্লান করে সামনের দিকে অগ্রসর হয়েছে। সেই পরিকল্পনা গণঅধিকার পরিষদ দিয়েছে বলে দাবি করেন সংগঠনটির সাধারন সম্পাদক রাশেদ খান। আজ বিকেলে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি কেন্দ্রীয় সীদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপিকে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সহযোগীতা করার চিঠি দিয়েছে। গণঅধিকার পরিষদ এখনও কোন দলের সাথে জোট করার সীদ্ধান্ত নেই নি। তবে চিঠি দেওয়ার কারন তার জানা নেই এটি বিএনপি’র দলীয় সিদ্ধান্ত। আগামী দিনে গণঅধিকার পরিষদ ৩’শ আসনে প্রার্থী দিবেন বলেও জানান তিনি।
ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি মাজেদুল ইসলাম, জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।