শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

চীনের শেনচৌ-১৯ মানববাহী নভোযানের মহাকাশ যাত্রা ৩০ অক্টোবর

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

চীনের কানসু প্রদেশের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে শেনচৌ-১৯ মানববাহী নভোযানের মহাকাশ যাত্রা নিয়ে গত (মঙ্গলবার) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চীনের মানববাহী প্রকল্পের মুখপাত্র লিন সি ছিয়াং বলেছেন, ৩০ অক্টোবর ভোর ৪টা ২৭ মিনিটে শেনচৌ-১৯ মানববাহী নভোযান উৎক্ষেপণ করা হবে। নভোচারী ছাই স্যু জ্য,সং লিং তোং এবং ওয়াং হাও চ্য এবার যাত্রায় অংশ নেবেন।

জানা গেছে, ছাই স্যু জ্য শেনচৌ ১৪ নভোযানের যাত্রায় অংশ নিয়েছেন এবং সং লিং তোং ও ওয়াং হাও চ্য চীনের তৃতীয় দলের নভোচারী, তাঁরা প্রথমবারের মতো মহাকাশে যাত্রা করবেন। সং লিং তোং বিমান বাহিনীর একজন বৈমানিক ছিলেন এবং ওয়াং হাও চ্য মহাশূন্য বিজ্ঞান প্রযুক্তি গ্রুপ লিমিডেট কোম্পানির একজন মহাকাশযান প্রকৌশলী, যিনি চীনের একমাত্র নারী মহাকাশযান প্রকৌশলী এবং শেনচৌ নভোযানের যাত্রায় তৃতীয় নারী নভোচারী।

বর্তমানে সংশ্লিষ্ট প্রস্তুতি কাজ ধাপে ধাপে চলছে। এটি মহাশূন্য স্টেশনের প্রয়োগে চতুর্থবারের মানববাহী কার্যক্রম এবং চীনের মানববাহী নভোযানের ৩৩তম যাত্রা। তাঁদের মূল কাজ শেনচৌ ১৮ নভোযানের ক্রুদের সাথে দায়িত্ব বিনিময় করা, মহাশূন্য স্টেশনে প্রায় ৬ মাস থাকা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা, নভোযান থেকে বের হয়ে মালপরিবহন ক্যাবিনেটে যাওয়া-আসা, মহাশূন্য স্টেশনের ধ্বংসাবশেষ সুরক্ষা ডিভাইস স্থাপন করা এবং বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা ক্লাস চালু করা ইত্যাদি।

পরিকল্পনা অনুসারে শেনচৌ ১৯ নভোচারীরা থিয়ানচৌ ৮ মালবাহী নভোযান এবং শেনচৌ ২০ নভোচারীদের সফরের অপেক্ষা করবেন। আগামি বছরের এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুতে তারা পৃথিবীতে ফিরে আসবেন। সূত্র: সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD