শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

আজ থেকে শুরু হচ্ছে কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচী

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের এ বছরও এক ডোজ হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়া হবে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ঝিনাইদহের ৬টি উপজেলায় ৮৩ হাজার ৫ শত ৩৭ জন কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেয়ার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) পরিচালিত এ কার্যক্রম চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। গতকাল দুপুরে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দীন আহমেদ এ সব তথ্য জানান। তিনি বলেন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধকল্পে ঝিনাইদহের ৬ উপজেলায় ২৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ১ ডোজের এইচপিভি টিকা দেয়া হবে। ক্যাম্পেইনের আওতায় প্রথম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি বা সমশ্রেণির ছাত্রীদের এবং পরবর্তি দুই সপ্তাহে স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সাফি সাহা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা আব্দুর রহমান ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক মাজেদ রেজা এবং সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD