শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

কসবা সীমান্তে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব কিবরিয়া মজুমদার বিজিবির হাতে আটক

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।

অদ্য ১২ অক্টাবর ২০২৪ তারিখ দুপুরে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৫০/৮-এস এর নিকটবর্তী পুটিয়া নামক স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় বাংলাদেশী নাগরিক এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি। আটককৃত কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মামলা রজু হওয়ায় তিনি পালিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন।

আটককৃত ব্যক্তিকে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD