৪ অক্টোবর শুক্রবার সকালে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর জামাতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা ওই সময় উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগর জামাতে ইসলামী সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন সমাবেশে সভাপতিত্ব করেন।
জামাতে আমির আরো বলেন, শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা চালাচ্ছে একটি ষড়যন্ত্রকারী মহল। শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। শ্রমিক ও মালিকদের মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর কর্মী ও নেতৃবৃন্দ সমবেত হন।
প্রধান অতিথির বক্তব্যে ডা শফিকুর রহমান আরো বলেন বিগত সরকার দেশে জুলুম চালিয়েছে । দুঃশাসন চালিয়ে প্রতিপক্ষকে হত্যা করেছে। এজন্য এ দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে।
১৮ কোটি মানুষের চাওয়া পাওয়ার সফল বাস্তবায়ন যেন করে আগামী সরকার। অত্যাচার ও ঘুষ বরদাসত করা হবে না। আমাদের দল হলো মানবতার দল।
বৃষ্টি উপেক্ষা করে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো নেতা কর্মী ওই সমাবেশে প্লেকার্ড ব্যানার সমেত যোগদান করেন।
সমাবেশে কেন্দ্রীয় ,জেলা ,উপজেলাও ইউনিয়ন পর্যায়ের জামাতে ইসলামী যুব শিবির ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।