শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বিগত সরকার আমলে নির্বাচন বলতে কিছু ছিল না

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত সরকার আমলে নির্বাচন বলতে কোন কিছু ছিল না । ছিল ভোট ডাকাতির নির্বাচন।  রাষ্ট্রযন্ত্র পুলিশকে ব্যবহার করে ওই নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৭ সেপ্টেম্বর গাজীপুরের কাপাসিয়ায় প্রয়াত বিএনপি নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে  স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। প্রশাসন ও বিচারব্যবস্থাকে করেছিল কুক্ষিগত। বিগত শাসন আমলে আওয়ামী লীগ সরকার  এক হাজার বিএনপি নেতা কর্মীকে গুম করেছে। হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে করেছে মামলা তারা ঠিকমতো ঘুমোতে পারেনি। মিথ্যা ঐসব মামলায় নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছেন।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে বিএনপি’র জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ স্মরণ সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন ,আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথা শীঘ্রই  নির্বাচনের ব্যবস্থা করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত আসম হান্নান শাহকে স্মরণ করে তিনি বলেন, প্রিয় নেতা হান্নান শাহ গণতন্ত্রের জন্য কাজ করেছেন । জুলুম অত্যাচারের শিকার হয়েছেন বারবার।
স্মরণ সভায় যোগদানের আগে প্রধান অতিথি ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির নেতৃবৃন্দ আসম  হান্নান শাহর গ্রামের বাড়ি কাপাসিয়ার ঘাগুটিয়ায় প্রয়াত ওই নেতার কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত মুনাজাতে অংশ নেন।
স্মরণ সভায় জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড হতে শত শত বিএনপি দলীয় নেতাকর্মী যোগদান করেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD