ঝিনাইদহের স্বীকৃতিপ্রাপ্ত চলমান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেছে শিক্ষকরা।
গতকাল সকালে ঝিনাইদহের জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি রর প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।
সেসময়, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ ঝিনাইদহ জেলা সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি নুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ জামিল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, হরিণাকুন্ডু শাখার সভাপতি আশরাফুল আলমগীর, সেক্রেটারি আব্দুল আলিম, মহেশপুর শাখার সভাপতি আব্দুর রহিম, শৈলকুপা শাখার সেক্রেটারি কাজল রেখাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা জানায়, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন এমপিও শিক্ষাপ্র্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন আবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন।
এমতাবস্থায়, বেতন বিহীন শিক্ষক কর্মচারীদের দুর্ভোগ দুর্দশা বঞ্চনা ও বৈষম্যের কথা বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ একযোগে দ্রুততম সময়ের মধ্যে এমপিওভুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দাবী জানান তথ্য।