শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ডিজিটাল বাণিজ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পরেই চীন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

সেপ্টেম্বর ২৬: ডিজিটাল-বাণিজ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের পরেই আছে চীনের স্থান। আর ব্রাজিল, ভারত ও মেক্সিকোর ডিজিটাল-বাণিজ্য তুলনামূলকভাবে দ্রুত বাড়ছে।

বৃহস্পতিবারে ডিজিটাল বাণিজ্য কমিটির সাংগঠনিক কমিটি এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) আয়োজক কমিটির যৌথভাবে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত রিপোর্টের নাম: ‘বৈশ্বিক টিজিটাল-বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন, ২০২৪’।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে, বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের পরিমাণ ৬.০২ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৭.১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে। এ ক্ষেত্রে গড় বার্ষিক প্রবৃদ্ধি ৮.৮ শতাংশ।
প্রতিবেদনে বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের দুটি মূল চালিকাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নকে চিহ্নিত করা হয়। প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন, নিয়ম নির্ধারণ, এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন মাত্রা থেকে, বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের ভবিষ্যতের উন্নয়ন-প্রবণতাও বিবেচনা করা হয়েছে প্রতিবেদনে।

‘বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন’ এ বছরই প্রথম প্রকাশিত হলো। এখন থেকে প্রতিবছর বৈশ্বিক ডিজিটাল- বাণিজ্য মেলা চলাকালীন এ ধরনের প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD