শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যশোরে গণসমাবেশে রিজভী

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সোনার হরিণ শেখ হাসিনাকে হারিয়ে ভারতের মনোবেদনা থামছেই না। এই স্বৈরাচার খুনীকে যখন পৃথিবীর কেউ সমর্থন করেনি, পার্শবর্তী দেশ তখন তাকে সমর্থন দিয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ যখন একটু শান্তিতে ঘুমাতে পারছে, তখন পার্বত্য চট্টগ্রামে অশান্তির সৃষ্টি করা হচ্ছে। এর পেছনেও বিদেশী শক্তির হাত রয়েছে বলে মানুষ মনে করছে। রিজভী বলেন, অমিত শাহ হুমকি দিচ্ছেন বাংলাদেশীদের উল্টো করে ঝোলাবেন। এর আগে তিনি বাংলাদেশীদের উইপোকা বলেছিলেন। রিজভী ভারতীয় নেতৃবৃন্দের সমালোচনা করে বলেন, বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে ছোটখাটো কোন দেশ নয়, ১৮ কোটি মানুষের দেশ। অমিত শাহদের এসব কথা ও আচরণ প্রমাণ করে তারা বাংলাদেশকে কখনোই বন্ধু মনে করে না।

রবিবার বিকেলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শহরের চৌরাস্তা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ যশোর জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতেই সারাদেশে একের পর এক কৃত্রিম অরাজকতা তৈরির চেষ্টা চলছে। কারা এসব করছে তা সবাই জানে। তিনি বলেন বিচার বিভাগ ছিল শেখ হাসিনার জল্লাদখানা। এই জল্লাদখানার সব কসাই এখনও বিদায় হয়নি। তিনি বলেন, সারাদেশে সব ইউপি চেয়ারম্যান, মেম্বররা বহাল তবিয়তে রয়েছেন। আওয়ামী লীগের জেলা পর্যায়ের সন্ত্রাসী নেতা ইউনিয়ন পর্যায়ে তাদের গুন্ডা-পান্ডাদের চেয়ারম্যান মেম্বর বানিয়েছে। তারা এখনও পদে থাকে কী করে- প্রশ্ন করেন তিনি। রিজভী বলেন, আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের অনেক নেতাই পালিয়ে গেছে, আবার অনেকেই ঘাপটি মেরে আছে। তাদের কাছে অনেক কালো টাকা। তিনি বলেন, শেখ হাসিনা ঋন নিয়েছে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা। ৬০-৬৫ হাজার কোটি টাকার নামমাত্র উন্নয়নকাজ করেছে। বাকি সিংহভাগ টাকা পাচার করলেও কিছু টাকা দেশে থেকে গেছে। সেই টাকা দিয়েই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের জাতীয় পর্যায়ের নেতাদের ওপর হামলা হয়েছে। নৃশংসভাবে হত্যা করেছে। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD