শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

গাজীপুরে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে যা বললেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল চাইলেন গাজীপুরের কফিল উদ্দিন কাফি নামে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনার দাবিও করলেন ওই বীর মুক্তিযোদ্ধা।
সোমবার ১৬ সেপ্টেম্বর সাংবাদিকদের নিকট  এমন দাবি তুলে ধরলেন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন কাফি।
কফিল উদ্দিন কাফি অভিযোগের সুরে বললেন, ২০০৬ সালের পর থেকে এদেশে এক লাখ টাকার বিনিময়ে হলেও মুক্তিযোদ্ধার সনদ পাওয়া যেত। রাতারাতি মুক্তিযোদ্ধা হয়েছেও অনেকে। তিনি জোর দাবি করে বলেন, সদর উপজেলার বৃহত্তর মির্জাপুর ইউনিয়নে রয়েছে ৫৩ জন ভুয়া মুক্তিযোদ্ধা। যারা নিয়মিত ভাতা পাচ্ছিল। হজব্রত পালন করেও তারা মিথ্যা পরিচয় দিয়ে এই সনদ নিয়েছেন। উত্তোলন করেছেন মুক্তিযোদ্ধা ভাতা।
এ নিয়ে তিনি আদালতে মামলাও করেছিলেন বলে জানান।
বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন কাফি বলেন, এসব বিষয়ে বর্তমান সরকারের আমলে কথা বলতেও ভয় পাচ্ছি। তিনি আর মুক্তিযোদ্ধা ভাতা না পাইলেও ভুয়া মুক্তিযোদ্ধারা যেন আর ভাতা না পান সেটাও তিনি আক্ষেপের সুরে বলেন। ২০১৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে প্রকৃত নাকি ভুয়া মুক্তিযোদ্ধা এসব নিয়ে বাছাই সম্পন্ন হলেও ভুয়া মুক্তিযোদ্ধারা বাদ পড়েনি। কারণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজেই একজন ভুয়া।
ভুয়া বলে তিনি আজ পালিয়ে বেড়াচ্ছেন। ৭০ ঊর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা ওই কফিল উদ্দিন কাফি জানান বর্তমান সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে তালিকা থেকে  বাদ দিবেন কিনা  সন্দেহ রয়েছে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD