শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

গঠিত হলো  “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” 

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ জনাকীর্ণ  এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের  গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারের জন্য ঘটিত হলো শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
তিনি আরও  বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী একটি নতুন বাংলাদেশ পেয়েছে। এ নতুন বাংলাদেশ প্রাপ্তিতে  ঝরেছে অনেক নাম না জানা শহিদের রক্ত।
ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য নিয়ে উপদেষ্টা  বলেন, মূলত ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মৃতি ধরে রাখা, গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করা এবং আহতদের চিকিৎসা ব্যয় বহন করাই ফাউন্ডেশন গঠনের মূল উদ্দেশ্য।
ফাউন্ডেশনে ব্যক্তি পর্যায়ে আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রবাসীদের কাছ থেকেও সহযোগিতা নেয়া হবে। সরকারও এ ফাউন্ডেশনে অর্থ প্রদান করবে।
ফাউন্ডেশনের জন্য অনুমোদিত ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক হিসেবে আছেন মীর মাহবুবুর রহমান যিনি শহিদ মুগ্ধের ভাই, কোষাধক্ষ্য হিসেবে আছেন কাজী ওয়াকার আহমাদ, দপ্তর সম্পাদক হিসেবে আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো: নাহিদ ইসলাম, নির্বাহী সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
পরবর্তীতে আরও ১৪ জন সদস্য এই কমিটিতে সংযুক্ত হবে।যে ব্যাংক একাউন্টে সহায়তা পাঠানো যাবে:
একাউন্টের নাম: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
হিসাব নম্বর: ৪৪২৬৩০১০২৮৬৭০
রমনা কর্পোরেট ব্রাঞ্চ
সোনালী ব্যাংক পিএলসি।
কার্যনির্বাহী পরিষদ ২৪ আগস্ট ২০২৪ থেকে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত দু বছর মেয়াদের জন্য অনুমোদন করা হয়েছে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD