শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিজিবির ব্যবস্থাপনায় দুর্গম পার্বত্য সীমান্তবর্তী বেকার যুবকদেরকে কারিগরী প্রশিক্ষণ প্রদান

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

যুবকদেরকে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিজিবি’র ব্যবস্থাপনায় জেনারেটর প্রস্তুতি ও বৈদ্যুতিক ওয়েলডিং এর ওপর কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গত ১৮ আগস্ট ২০২৪ তারিখে রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পানকাটা বিওপি‘র ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ০৪ (চার) সপ্তাহব্যাপী চলমান এ প্রশিক্ষণ অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শেষ হয়।প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১১ জনের মধ্যে সকলেই সফলতার সাথে উত্তীর্ণ হয়।

আজ এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে বিষয়োক্ত প্রশিক্ষণের সনদপত্র এবং ওয়েল্ডিং ও বৈদ্যুতিক কাজের জন্য বিভিন্ন টুলস সামগ্রী প্রদান করেন। এ সময় অধিনায়ক তার বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের মাননীয় মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা *’বিজিবি হবে সীমান্তে নির্ভরতার প্রতীক।* এই মূল মন্ত্রকে সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন দুর্গম সীমান্তবর্তী বিভিন্ন সম্প্রদায়ের তরুণ ও যুব সমাজকে কর্মমুখী করে দেশীয় অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনা তৈরির জন্য চার সপ্তাহব্যাপী এই কারিগরি প্রশিক্ষণের আয়োজন করে। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য তিনি অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিয়মিত অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম রাখা এবং বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে অধিকতর সাফল্য বয়ে আনার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ হতে বিজয় চাকমা এবং স্থানীয় জনসাধারনের পক্ষ হতে মেম্বার লক্ষীলাল চাকমা বক্তব্য প্রদান করেন । এসময় তারা দূর্গম সীমান্তবর্তী পার্বত্যাঞ্চলে এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার জন্য বিজিবিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিজিবির নিকট অনুরোধ করেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD