শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ঢাকা মেডিক্যাল কলেজে হামলার প্রতিবাদে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের মানববন্ধন

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপরে হামলার প্রতিবাদে ও নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ডাক্তারগণ। যশোর জেনারেল হাসপাতাল ও যশোর মেডিকেল কলেজে কর্মরত সকল ডাক্তারগণ এই মানববন্ধনে অংশ নেন।

আজ ২ সেপ্টেম্বর( সোমবার) বেলা ১২টা টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ।

 

এ সময় ডাক্তারদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে সুপর হারুন অর রশিদ বলেন, ঢাকা মেডিকেল কলেজ ও যশোর জেনারেল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে সন্ত্রাসী হামলা হয়েছে এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সন্ত্রাসী হামলা হয়েছে । এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ডাক্তার চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা এটা খুবই নিন্দনীয় এবংআমার অযোগ্য অপরাধ। এই অপরাধের বিচার হতে হবে।

 

 

তাহা ও হামলাকারীদের ২৪ ঘন্টার ভিতর আটক করতে হবে। ডাক্তারদের সর্বোচ্চ নিরাপদ কর্মস্থল তৈরি করে দিতে হবে। নিরাপদ কর্মস্থলের জন্য প্রয়োজনে পর্যাপ্ত আইন শৃংঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে। ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষা- সুরক্ষা আইন বাস্তবায়ন সহ আমাদের যে চার দাবি মেনে নিতে হবে এবং অনতি বিলম্বে।

মানববন্ধনে উপস্থিত হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ ওবায়দুল কাদের উজ্জ্বল, ডাঃ আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডাঃ কেয়া তরফদার, জেনারেল হাসপাতালের আর এম ও বজলুর রশিদ টুলু, ডাক্তার এম কে আলম, ডাঃ সেলিম রেজা, ডাঃ আমিনুর আলম খান, ডাঃ শরিফুল আলম, ডাঃ নাজমুল হক, ডাঃ বাপ্পি, ডাঃ আব্দুস সামাদ প্রমূখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD