বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও শহীদদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে দোয়া – আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকালে স্থানীয় জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে এ দোয়া -আর্থিক সহায়তা অনুষ্ঠানের আয়োজন করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়ালের সঞ্চালনায় দোয়া – আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চল পরিচালক, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর ছামিউল হক ফারুকী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাবেক আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, মাওলানা আব্দুস সাত্তার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, শহর আমির আসিমুল ইসলাম , জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হারুনুর রশিদ, জামালপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আহমদ সালমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা সমন্বয়ক শামসুদ্দিন সোলাইমান ,আবু ইসহাক প্রমুখ ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের সকাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী সরকার পতনের আন্দোলন করতে গিয়ে সারাদেশে শত শত ছাত্র অসাধারণ মানুষ শাহাদাত বরণ করেন এবং অসংখ্য মানুষ আহত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে ১৩ জন শহীদদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, এরা হলেন ১.শহীদ আব্দুল্লাহ লিটন, পিতা আব্দুস সবুর মন্ডল, ২. আবুজর শেখ, পিতা মৃত তারা শেখ, ৩ মোঃ আমজাদ হোসেন আনতাজ ,পিতা-মৃত আহি মোল্লা, ৪. মোঃ সবুজ, পিতা মোহাম্মদ আলী, ৫. মোঃ জসিম উদ্দিন সরকার, জাহাঙ্গীর আলম খোরাক, ৬.মোঃ মিজানুর রহমান পিতা ওসমান গনি, ৭. মোঃ মোস্তফা ,পিতা স্বপন মন্ডল, ৮. কামরুল ইসলাম রাব্বি, পিতা আব্দুর রহিম, ৯. মোঃ মোখলেসুর রহমান ,পিতা মোঃ হাবিবুর রহমান, ১০. মোঃ সুমন, পিতা মোঃ বিল্লাল হোসেন, ১১. মোঃ ফারুক , পিতা মৃত হায়দার আলী, ১২. সাফওয়ান আক্তার সদ্য , পিতা আখতারুজ্জামান, ১৩. মোহাম্মদ জাহিদ , পিতা জিয়াউল হক। শহীদ পরিবারদের মাঝে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ টাকা করে অনুদান সহযোগিতা প্রদান করা হয়।