শিরোনাম :
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক

যশোরে মেরিন ইঞ্জিনিয়ার হত্যার ১১ বছর পর মামলা

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

১১ বছর আগে যশোর উপশহর এলাকায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিদ্দিকী বুলবুল হত্যার ঘটনায় যশোরের আদালতে মামলা হয়েছে।
আজ২৫ আগষ্ট রোববার সকালে নিহত বুলবুলের ভগ্নিপতি মামুনুর রশিদ বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
বুলবুল হত্যায় এর আগে থানায় কোন মামলা হয়েছে কিনা সে ব্যাপারে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য যশোর কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন বিচারক।

 

মামলার বাদীর আইনজীবী গাজী এনামুল হক জানান, মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন যশোর উপশহর সি-ব্লক এলাকার মনসুর আলম, বিরামপুর গামতলা এলাকার হাদিউজ্জামান চিমা, উপশহর ১১ নম্বর সেক্টর এলাকার সেতু, লিটন ওরফে হাঁস লিটন, ঘোপ বউবাজার এলাকার টাক শিপন, ঘোপ কবরস্থান এলাকার তামিম, সিরাজ সিনহা গ্রামের কামরুল ও বরাত।
মামলার বিবরণ থেকে জানা গেছে, আব্দুল হাই সিদ্দিকী বুলবুল মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। ২০১৩ সালের ২৭ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে বাদী মামুনুর রশিদ বেড়াতে যান বুলবুলের বাসায়। বাড়িতে ঢোকার সময় তিনি দেখতে পান বাড়ির বাইরে রাস্তায় মনসুর, চিমা, টাক শিপনসহ অন্য আসামিরা অবস্থান করছে। বাড়ির ভেতরে গিয়ে তিনি বুলবুলকে কমপিউটারে বসে কাজ করতে দেখেন। এর কিছুসময় পর মনসুর জানালা দিয়ে বুলবুলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত বুলবুলকে সাথে সাথে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী হওয়ায় এবং পরিবেশ অনুকুলে না থাকায় সেসময় স্বজনদের কেউ মামলা করতে পারেননি বলে জানান বাদী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD