শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় যশোরে প্রতিবাদ সমাবেশ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের প্রতিবাদে যশোরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে স্বাধীনভাবে কথা বলতে না দেওয়ার পরিণতি কখনও শুভ হয় না। বক্তারা বলেন, ছাত্র-জনতার যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান, এর পেছনেও বড় একটি কারণ ছিল কথা বলার স্বাধীনতা না থাকা, মত প্রকাশের সকল পথ রুদ্ধ করা। বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ছাত্র-জনতা হামলা করেনি। বরং ছাত্ররা ঘটনার পরপরই ওই স্থানে গিয়ে হামলার প্রতিবাদ করেছে ও হামলাকারীদের গ্রেফতারের দাবি করেছে। সিসি টিভি ফুটেজে হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের স্পষ্টভাবে চিহ্নিত করা যাচ্ছে। তারপরও এখন পর্যন্ত তাদের গ্রেফতার করেনি প্রশাসন। বক্তারা অবিলম্বে এসব হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

 

স্থানীয় সাংবাদিকদের আয়োজনে শনিবার দুপুরে যশোর প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তৃতা করেন যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, কালেরকণ্ঠের যশোর প্রতিনিধি ফিরোজ গাজী, বাংলানিউজ২৪.কমের স্টাফ করসপনডেন্ট উত্তম ঘোষ, নিউজ২৪ টিভির যশোর প্রতিনিধি বুলবুল শহীদ খান হিমেল প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD