শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

“ফেসবুকে পানির উৎস না খুঁজে বানবাসীদের পাশে দাঁড়ান”

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে  যশোরবাসী সমন্বয় কমিটি। 
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
যশোরবাসী সমন্বয় কমিটির আহ্বায়ক ফারুক জাহাঙ্গীর আলী টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, সামাজিক সংগঠক সুমন সিফাত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক তৌহিদ জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পানির উৎস না খুঁজে এবং বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা বাদ দেন বরং এই ক্রান্তিকালে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। তাতে দেশের মানুষ উপকৃত হবে। বন্যার পানির উৎস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে বানভাষীদের রক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।  ভারত আমাদের বন্ধু নয় তারা সব সময় আমাদের সম্পদ লুণ্ঠনে এদেশে তাবেদার সরকার চায়।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নদী আইন না মেনে ভারত বাংলাদেশের ৫৪ টি অভিন্ন নদীর মধ্যে বিভিন্ন কায়দা ৩০টির বেশীতে বিভিন্ন কায়দায় বাদ দিয়েছে। আগ্রাসী ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে যার ফলে এদেশের নদী গুলো মৃতপ্রায় আবার বর্ষা মৌসুমে বাধঁ খুলে দিয়ে এদেশের মানুষের প্রাণহানি সম্পদহানীর মতো জঘন্য ঘটনা ঘটায়। ভারত এদেশকে পঙ্গু করে দিতে চায়, কিন্তু এদেশের মানুষ সারা জীবন সারা জীবন লড়াই সংগ্রাম করে বেঁচে আছে। জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করছি এ বিষয়ে আন্তর্জাতিক আদালতে দারস্ত হয়ে আমাদের ন্যায্য হিস্যা আদায়ে কার্যকরী ভূমিকা পালন করুন। বন্ধুত্ব হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রভুত্বের ভিত্তিতে নয়।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD