শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

বিএনপি কর্মীকে হত্যায় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ ৬০ জনের নামে মামলা‌

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান সহ ৬০ জনের বিরুদ্ধে যশোরে হত্যা মামলা হয়েছে। মনিরামপুর উপজেলার উত্তর লাউড়ী গ্রামের বিএনপি কর্মী আনিসুর রহমানকে অপহরণ ও হত্যার ঘটনায় তার ভাই মফিজুর রহমান বাদী হয়ে আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন। বিচারক ইমরান আহমেদ অভিযোটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মণিরামপুর থানার ওসিকে আদেশ দিয়েছেন।

 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আনিসুর রহমান বিএনপির রাজনীতি করায় স্থানীয় এমপি ও আওয়ামী লীগ নেতাদের সাথে তার বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে ২০১৬ সালের ২ নভেম্বর ভোরে ৬০/৭০জন একযোগে আনিসুরের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তৎকালীন এমপি স্বপন ভট্টাচার্য্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী মাহমুদুল হাসানের নির্দেশে আনিসুরকে কুপিয়ে জখম করে এবং তার পায়ে গুলি করে। পরে স্থানীয় থানার ওসিকে ডেকে আনিসুরকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এর পরের দিন যশোর জেনারেল হাসপাতালে মর্গে আনিসুরের লাশ পাওয়া যায়। আনিসুরকে হত্যার ঘটনায় থানায় ও আদালতে অভিযোগ দিলেও তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আসামিদের প্রভাব কমায় ন্যায় বিচার পেতে এ মামলা করেছেন আনিসুর রহমানের ভাই মফিজুর রহমান।

 

মামলার অপর আসামিরা হলো- মণিরামপুর থানার তৎকালীন ওসি বিপ্লব কুমার নাথ, উত্তর লাউড়ী গ্রামের নিরাপদ ঘোষের ছেলে আরাধন ঘোষ, অজিত ঘোষের ছেলে রিপন, সুমন, সুজন, হামিদ শেখের ছেলে ইদ্রীস আলী, গোবিন্দ কুমারের ছেলে মিলন, অভিন্দ্র নাথ ঘোষের ছেলে মোনরঞ্জন ঘোষ, মৃত জাহান আলী গাজীর ছেলে বাবলু, রফিকুল, ভুট্টো, শফিকুল, ফজলু আলীর ছেলে আহাদ আলী, মৃত আমিন গাজীর ছেলে ফজলু গাজী, মৃত গোলাম রহমানের ছেলে মকলেছুর রহমান, মুকুল, গোলাম কুদ্দুসের ছেলে মুকিত, গৌর ঘোষের ছেলে দীলিপ, মুছার ছেলে হেলাল, আব্দুল আজিজের ছেলে রাজ্জাক, আব্দুস সাত্তারের ছেলে আনার, সুকুমার ঘোষের ছেলে লিটন ঘোষ, মুজাম গাজীর ছেলে আবুল হোসেন, হামিদ শেখের ছেলে কাশেম, মকছেদ আলীর ছেলে কামরুল, জামালের ছেলে আমীনুর, নুর আলীর ছেলে আলীম, আজিবরের ছেলে জসিম, গোবিন্দ সিংয়ের ছেলে সাধু, মোহাম্মদের ছেলে করিম, সাধুর ছেলে সুমন, নিরাপদ ঘোষের ছেলে অজিত ঘোষ, দক্ষিণ লাউড়ী গ্রামের বদী নাথ ঘোষের ছেলে দীপক, জুনাব আলী মোড়লের ছেলে আহাদ আলী, সুন্দরপুর গ্রামের আব্দুলের ছেলে শাহিন, আমিনপুর গ্রামের মৃত: নওয়াব আলীর ছেলে সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান (মনি), ঘুঘুরাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে ইউনুস আলী, খোকনের ছেলে মুকুল, খোদা বক্সের ছেলে ইউনুচ আলী, কাশিপুর গ্রামের হাসান‌ বারীর ছেলে ফয়সাল, গিরিনের ছেলে অরবিন্দু, তোফাজ্জেলের ছেলে আশিকুর রহমান, আহম্মদ আলীর ছেলে ফারুক হোসেন, হালসা গ্রামের রওশনের ছেলে হোসেন, আমীনপুর গ্রামের ওমর আলীর ছেলে আলমগীর চেয়ারম্যান, মাঝ লাউড়ী গ্রামের মান্নানের ছেলে আসাদ, তৌহিদ, মোসলেম উদ্দিনের ছেলে ইমরান, গরীবপুর গ্রামের শফি কামালের ছেলে জুয়েল, সেলিম, আরশাদ আলীর ছেলে ইউসুফ আলী, হাসেম আলী, নুর আলী, ডাঙ্গামসদা গ্রামের জামাল গাজীর ছেলে মফিজুর রহমান, পাড়ালা গ্রামের স্বপন ভট্টাচার্য্যের ছেলে শুভ, ধামালে গ্রামের মৃত খান টিপু সুলতানের ছেলে সাদাব, হাকোবা গ্রামের গোলাম আলীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সুনীলের ছেলে বাচ্চু ও হেলাঞ্চি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আব্দুল আলিম জিন্নাহ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD