বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগষ্ট সোমবার রাতে স্থানীয় শহরের লম্বা গাছ সংলগ্ন পাঠান প্লাজায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জি. মাকসুদুর রহমান নবীনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের, যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল করিম অপুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা, জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক, জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক ও আইন ছাত্র ফোরাম জামালপুর জেলা শাখার আহবায়ক এম শুভ পাঠান।
এছাড়াও জেলা যুবদল নেতা আবুল হাশেম,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন হৃদয়, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ শিপু,সাবেক ছাত্র নেতা সাব্বির হোসেন শাওন,জিয়া সাইফার ফোর্স জামালপুর শহর শাখার আহবায়ক আল -আমিন সরকার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল তানভীর,,সহ আইন বিষয়ক সম্পাদক লিখন শেখ, মাসুম মিয়া, মোঃ মারফ,আরমান, সাজ্জাদ, আনন্দ খান,মৃদৃল,নুর,রাশেদ, সফিক,রাজেন সহ ছাত্রদল,যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকাল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।