গত রবিবার দাওরা সি আই টি কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।এস এম জসিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৈয়দ বাবুল মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক।
প্রথমে শহীদের স্মরণে দারিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল বাশার প্রধান, বাবুল মুন্সী সহ আরও অনেকেই।
বক্তারা বলেন বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে।
বক্তারা বলেন আসুন আমরা এই শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করি।
এই সময় শতাধিক মুজিব সৈনিক উপস্থিত ছিলেন ।
পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।