শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জামালপুর জেলা যুবদল নেতা এম. শুভ পাঠানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ফ্যাসিস্ট স্বৈরাচার,খুনী হাসিনার সহচর বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম, সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ তুলে এর পদত্যাগের দাবিতে জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক, জেলা জিয়া সাইবার ফোর্স ও আইন ছাত্র ফোরাম জেলা শাখার আহবায়ক এম শুভ পাঠানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগষ্ট মঙ্গলবার বিকালে স্থানীয় শহরের স্টেশন রোড পুরাতন পৌরসভা গেইটের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক, জেলা জিয়া সাইবার ফোর্স ও আইন ছাত্র ফোরাম জামালপুর জেলা শাখার আহবায়ক এম শুভ পাঠানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স জেলা শাখার সদস্য সচিব রিপন হোসেন হৃদয়ের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল সমাবেশের সভাপতির সমাপনী বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জি. মাকসুদুর রহমান নবীন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল করিম অপু প্রমুখ।

এছাড়াও জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক লিখন শেখ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন,জিয়া সাইবার ফোর্স শহর শাখার আহবায়ক আল-আমিন সরকার, সদস্য সচিব সবুজ মাহমুদ, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সহ-সাধারন সম্পাদক মারুফ মিয়া,সাংগঠনিক সম্পাদক শিপু,সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম, মেরাজুল সহ জেলা যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD