শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

জাতীয় প্রেসক্লাবের এক নোটিশে জানানো হয়েছে, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও শাহনাজ সিদ্দিকীকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের সদস্যপদও বাতিল করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এসে তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবর পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ওই তিনজনকে অব্যাহতি ও তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।

এ অবস্থায় ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজকে সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন হাসান হাফিজ।

 

এদিকে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত। এক বিবৃতিতে তারা বলেছেন, ক্ষমতা পালাবদলের পর জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য চর দখলের মতো ক্ষমতা দখলের প্রচেষ্টা চালাচ্ছেন। সহসভাপতি হাসান হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া অগঠনতান্ত্রিকভাবে নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তারা অগঠনতান্ত্রিকভাবে সভা ডেকে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি এবং একজন সদস্যসহ তাদের তিনজনের সদস্যপদ বাতিল করেছেন। এছাড়া ৫০ জনের বেশি জ্যেষ্ঠ সাংবাদিকের সদস্যপদ বাতিলের উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD