শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সুশৃংঙ্খল ভাবে যশোর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থী, স্কাউটরা ও আনসার সদস্যরা ; জনমনে স্বস্তি

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

শৃঙ্খলা ফিরেছে যশোর শহরের ব্যস্ততম সড়কগুলোতে। এ সকল সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি তাদেরকে সহোযোগিতা করছেন বাংলাদেশ রোভার স্কাউট যশোর শাখার স্কাউট ও আমসার সদস্যরা। শৃঙ্খলার সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে খুশি শহরের রিকশাচালক, ইজিবাইক চালকসহ বিভিন্ন যানবাহনের চালকেরা। সবার মনের মাঝে স্বস্তির নিশ্বাস।

বৃহস্পতিবার (৮আগস্ট) সকালে যশোর শহরের বিভিন্ন সড়কগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরজমিনে যশোর শহরের ব্যস্ততম সড়ক মুজিব সড়ক, গুরুত্বপূর্ণ মোড় জজ কোর্ট মোড়, শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়, চিত্রার মোড়, মনিহার পুরাতন বাস টার্মিনাল, পালবাড়ি মোড়, হাসপাতাল মোড়, নিউমার্কেটসহ বেশকয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী ও আনসার সদস্যকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

ছাতি মাথায়, হাতে লাঠি নিয়ে বিভিন্ন রুটে যানবহন চালকদের দিকনির্দেশনা দিচ্ছেন শিক্ষার্থী ও স্কাউটের সদস্যরা। ফলে শহরের গুরুত্বপূর্ণ এসব সড়কে বুধবার সকাল থেকে কোন যানজট দেখা যায়নি।
এর আগে গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর থেকে থমেথমে ছিল গেটা যশোর শহর। শহরের সড়কগুলোতে মানুষের চলাচল ছিল একেবারেই কম। অনেক দোকানপাটও ছিল বন্ধ। তবে বুধবার সকাল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি স্বাভাবিক প্রাণ ফিরেছে সড়কগুলোতে। নির্বিঘ্নে অফিস -আদালত ও কর্মস্থলে যাতায়াত করছে সাধারণ মানুষেরা।
রোভার স্কাউটের সদস্য শান্ত ঢাকা পোস্টকে জানান, আমাদের বাংলাদেশ রোভার স্কাউটের ছেলে-মেয়েসহ প্রায় ১২ জন সদস্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। যানবাহ চালকেরা তাদের নির্দেশনা মেনে চলছে।
যশোর মুসলিম একাডেমির শিক্ষার্থী শেখ রশিদ ঢাকা পোস্টকে বলেন, ‘দেশটা আমাদের। দেশের এই সংকটময় সময়ে আমাদেরই কাজ করতে হবে। এজন্য আমরা স্ব স্ব উদ্যোগে যশোর শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছি।’
সাইদ তাসরিফ হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আগে দেখতাম যশোরে ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশের সাথে ইজিবাইক চালক, রিকশা চালকদের বাগবিতণ্ডা হতো। আমরা রাস্তায় নামার পর তো আমাদের সাথে তো কারও কোন ঝামেলা হয়নি। বরং যানবহন চালকেরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে, আমাদের কাজকে আরও সহোযোগিতা করছে।’

জজকোর্ট মোড়ে কথা হয় ইজিবাইক চালক নিয়াজ উদ্দিনের সাথে। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আগে ট্রাফিক পুলিশ আর কমিউনিটি পুলিশ আমাদের গাড়িতে লাঠি দিয়ে বাড়ি দিয়ে গ্লাস ভেঙে দিত। একটু উনিশ বিশ হলেই আমাদের কানে-মুখে চড় থাবাও দিত। কিন্তু ছাত্ররা যেভাবে নিয়ন্ত্রণ করছে আমরা এতে খুশি। আমরা আগে এটাই চাইতাম কিন্তু এর বদলে আমরা নির্যাতিত হয়েছি।’
রেলগেট এলাকার রিকশাচালক তোতা বলেন, গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর থেকে এখন পর্যন্ত যশোরের কোন রাস্তায় চাঁদা বাজি বা চাঁদা নিতে দেখিনি কাউকে। আগে কমিউনিটি পুলিশরা আমাদের কাছ থেকে গোপণে টাকা নিত। টাকা না দিলে রিকশার মিটারে বাড়ি দিয়ে ভেঙে দিত, অন্যথায় রিকশাই চালাতে দিত না। দেশটা আমাদের আমাদের টাকায় করা রাস্তায় আমরা চলবো স্বাধীনভাবে। এই রাস্তায় চলতে কেন আমার প্রভাবশালীদের চাঁদা দেওয়া লাগবে?

আরেক রিলশাচালক রিয়াজ বলেন, ‘শহরের বিভিন্ন পয়েন্ট আওয়ামী লীগের নেতারা চাঁদার টোল পয়েন্ট বানিয়েছিল। পাতি নেতাদের দিয়ে চাঁদাবাজি করতো টাকা যেত বড় বড় নেতাদের পকেটে। হাসিনা পলানোর পরে নেতারাও পালিয়েছে, চাঁদাবাজরাও পালিয়েছে।’
মোটরসাইকেল চালক নিজাম গাজী বলেন, শিক্ষার্থী অনেক সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। যাদের হেলমেট নেই তাদের হেলমেট পরার জন্য অনুরোধ করছে। যশোর শহরের চিত্র পাল্টে গেছে। আগে যশোরে ঢাকার মতো যানজট লেগে থাকতো। একটা এ্যাম্বুলেন্স হুইসেল দিলেও রাস্তা ফাকা হতো না।’
শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয় বিগত দিনের দূর্বৃত্তদের নাশকতার ধ্বংস স্তুপ পরিস্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সড়কের বিভিন্ন আবর্জনা স্ব স্ব উদ্যেগে পরিস্কার পরিছন্ন করছেন তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD