অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ড. ইউনূস।তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বলেছেন তোমারা যদি দেশের জন্য জীবন দান করতে পারো তাহলে আমারও দেশের জন্য অনেক দায়িত্ব আছে।
তবে প্রথম দিকে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি হননি। তিনি বলেছিলেন আমার অনেক কাজ আছে। সমন্বয়কদের বার বার অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন বলে জানা গেছে। তিনি আজ রাতে প্যারিস থেকে দেশে ফিরতে পারেন।
সমন্বয়কদের তরফ থেকে আরো যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা হলেন-
ড.সালাউদ্দিন আহমদ, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড.শাহাদীন মালিক, ড.তাসনিম আরেফা সিদ্দিকী,মো. তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল,আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন একজন মুক্তিযোদ্ধা সহ আরো দুইজনকে রাখার পরামর্শ দিয়েছেন। এছাড়া একজন সংখ্যালঘু, একজন আদিবাসী ওযুক্ত হতে পারেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩১ জনের একটি তালিকা দেয়া হয়েছে। তবে ড.ইউনূস দেশে ফিরলেই তার সাথে পরামর্শ করেই তাদের নাম চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।