গতকাল রাতে তেজগাঁয়ের একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ সম্মেলন করে প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সারসিজ আলম, আবুবাকের মজুমদার প্রমুখ।
নাহিদ বলেন ২৪ ঘন্টার মধ্যে অন্তবতীকালীন সরকারের রূপরেখা দেয়া হবে। সে অনুযায়ী সরকার গঠন করতে হবে।অন্য কোন সরকারকে তারা মানবে না।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে নোবেল বিজয়ী ড:মোহাম্মদ ইউনুসকে সমন্বয়কদের পক্ষ থেকে অন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে প্রস্তাব দিলে, তিনি তা গ্রহণ করেছেন।
নাহিদ আরও বলেন ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দেয়া হবে। সেই আলোকে সরকার গঠন করতে হবে । তিনি বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে।
সে কারণে আমাদের মধ্যে যেনো কোন বিভাজন না ঘটে সে দিকে সকলকে খেয়াল রাখার পাশাপাশি ; নাশকতা,সাম্প্রদায়িকতার উস্কানি কোন ভাবে যেন না দেওয়া হয়, সেদিকেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে তিনি জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে পার পাবে না। তাকে একদিন বিচারের মুখোমুখি হতেই হবে। পাশাপাশি যারা গণহত্যা, মানবাধিকার লংঘন, মানুষের ভোটাধিকার হরণ, লুটপাট ও দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে ।এদের কাউকে ছাড় দেওয়া হবে না।