বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি ও নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন ও নবগঠিত কমিটি কে স্বাগত জানিয়ে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
৯ জুলাই মঙ্গলবার বিকালে স্থানীয় সুফি মিয়ার বাজারের সামনে থেকে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান এর নেতৃত্বে এক শুভেচ্ছা মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বুড়ির দোকান মোড়ে গিয়ে শেষ হয়।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের সভাপতিত্বে শুভেচ্ছা মিছিল সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহাম্মেদ,জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি,জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমান প্রমুখ।
শহর যুবদলের সদস্য সচিব মোঃ জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা মিছিল সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফিরোজ মিয়া,জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিএনপি নেতা মমিনুর রহমান মমিন, জেলা যুবদলের সাবেক বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, সহ শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম নীলু,জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন সহ যুবদলের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান এর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।