শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

তাজিক গণমাধ্যমে ‘সি চিন পিংয়ের প্রিয় সাহিত্যিক উদ্ধৃতি’ প্রকাশ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের তাজিকস্তান সফর উপলক্ষ্যে সেদেশের বিভিন্ন গণমাধ্যমে ‘সি চিন পিংয়ের প্রিয় সাহিত্যিক উদ্ধৃতি’ শীর্ষক ভিডিও-চিত্রের (তৃতীয় সিজন, কাজাখ সংস্করণ) সম্প্রচার করা হয়। সেদেশের ‘পিপলস ডেইলি’ পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। এটি সেদেশের বিভিন্ন মহলের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।

ভিডিও-চিত্রে অভিন্ন সমৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি রক্ষা, এবং সভ্যতার বৈচিত্র্যসহ নানা বিষয়ের ওপর ফোকাস করা হয়। এতে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ, নিবন্ধ ও সেসবের উদ্ধৃত চীনের বিভিন্ন কবি-সাহিত্যিক-দার্শনিকের কথা স্থান পেয়েছে। সি চিন পিংয়ের রাজনৈতিক মেধা, গভীর মানসিকতা, ও বিশ্ববোধ প্রতিফলিত হয়েছে এ তথ্যচিত্রে।

গত শুক্রবার তাজিখস্তানের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ‘পিপলস ডেইলির’ চার পৃষ্ঠায় খবরটি প্রকাশ করেছে। গত (বৃহস্পতিবার) থেকে ‘সি চিন পিংয়ের প্রিয় সাহিত্যিক উদ্ধৃতি’ শীর্ষক ভিডিও-চিত্রের প্রচারমূলক ভিডিও দুশানবের কেন্দ্রীয় স্থানে তাজিকস্তান গভর্নমেন্ট কমিউনিকেশনস ব্যুরো ভবনের বাইরের প্রাচীর ও প্রধান সড়ক রুদাখি স্ট্রিটে বড় বিজ্ঞাপনের পর্দায় প্রতি মিনিটে রোলিং ভিত্তিতে সম্প্রচার করা হয়।

তাজিকস্তানের বিভিন্ন মহল মনে করেন, ভিডিও-চিত্রটি সেদেশের জনগণকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দেশ প্রশাসনের বুদ্ধি ও অভিজ্ঞতা এবং চীনা সংস্কৃতি জানাতে পারবে।
সূত্র: ছাই ইউয়ে, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD