শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

১৫ জুলাই চালু হবে বেইজিং-ঢাকা সরাসরি ফ্লাইট

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুন, ২০২৪

চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বিমান পরিবহনের চাহিদা মেটাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্স ১৫ জুলাই থেকে বেইজিং তাশিং বিমানবন্দর থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করবে। এটি একটি ‘এয়ার সিল্ক রোড’ যা সরাসরি দু’দেশের রাজধানীকে সংযুক্ত করবে। ফ্লাইটটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বেইজিং তাশিং হাব থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরাসরি ফ্লাইটের শূন্যতা পূরণ করবে।

এ রুটে এয়ারবাস এ-৩২১ বিমান চলাচলের পরিকল্পনা করা হয়েছে। বিমানটির ১৯৯টি আসন রয়েছে। প্রতি সপ্তাহের সোমবার ও শনিবার বিমানটি যাতায়াত করবে। বেইজিং তাশিং বিমানবন্দর থেকে ঢাকাগামী ফ্লাইট নম্বর হল সিজি৮০০৯, বিকেল ১৭:২০ মিনিটে বেইজিং তাশিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে, ৫ ঘন্টা ২০ মিনিট পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ২০:৪০ মিনিটে পৌঁছাবে। ফ্লাইট নম্বর সিজি৮০১০ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ২২:১০ এ রওনা দিয়ে ৫ ঘন্টা ৫ মিনিট যাত্রা করে পরদিন ০৫:১৫ মিনিটে বেইজিং তাশিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। একই দিনে সি’আন, হারবিন, সিউল, টোকিও ইত্যাদি রুটে ৪০টিরও বেশি অভ্যন্তরীণ ও বিদেশগামী বিমান যাতায়াত করবে। যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে, চায়না সাউদার্ন এয়ারলাইনস বেইজিং তাশিং বিমানবন্দরে আন্তর্জাতিক- থেকে- আন্তর্জাতিক যাত্রীদের জন্য এক-টিকিট এবং সরাসরি ব্যাগেজ চেক-ইন পরিষেবা প্রদান করবে।

এই রুটটি চালু হওয়ার পর, বেইজিং তাশিং হাবে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিষেবা পয়েন্ট ১৭তে উন্নীত হবে। কুয়াংচৌ-ঢাকা রুট ছাড়াও, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের প্রতি সপ্তাহে ৯টি ফ্লাইটসহ ঢাকার ২টি অভ্যন্তরীণ রুটও সক্রিয় থাকবে। যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে আরও বিকল্প বজায় রয়েছে। একই সময়ে, ঢাকা থেকে যাত্রীরা সহজেই চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বেইজিং ও কুয়াংচৌ হাবের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, উত্তর আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ারসহ আরও অনেক দেশে যেতে পারেন। যা যাত্রীদের ব্যবসা, পর্যটন ও কাজ আরও সহজ করে তুলবে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD