শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীন-আরব সহযোগিতা ফোরামের দশম সম্মেলনের উদ্বোধনীতে যোগ দেবেন সি চিন পিং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

২৭শে মে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীন-আরব সহযোগিতা ফোরামের দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উপস্থিতি সম্পর্কে চীনা ও বিদেশী সংবাদ মাধ্যমের জন্য ব্রিফিং করেছে।

খবর অনুযায়ী, এবারের মন্ত্রী পর্যায়ের বৈঠকটি ৩০মে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট সি চিন পিং সভার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং একটি মূল বক্তব্য দেবেন। বৈঠকে নেতৃবৃন্দের ঐকমত্য বাস্তবায়ন, বিভিন্ন ক্ষেত্রে চীন-আরব সহযোগিতা সম্প্রসারণ এবং একটি অভিন্ন ভবিষ্যতের চীন-আরব কমিউনিটি নির্মাণকে ত্বরান্বিত করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে।

বৈঠকটি বেশ কয়েকটি ফলাফল নথি গ্রহণের পরিকল্পনা রয়েছে। যা চীন এবং আরব দেশগুলির মধ্যে আরও ঐক্যমত্য গড়ে তুলবে, সহযোগিতার পরবর্তী পর্যায়ের পরিকল্পনা করবে এবং ফিলিস্তিন ইস্যুতে চীন ও আরব দেশগুলির মধ্যে একটি সাধারণ কণ্ঠস্বর জারি করবে।

২৯শে মে থেকে ৩১শে মে পর্যন্ত, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ঈসা আল-খলিফা, মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাতাহ আল-সিসি, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান-এর জন্য রাষ্ট্রীয় অনুষ্ঠান করবেন এবং তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ জড়িত আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে গভীরভাবে মতবিনিময় করবেন।

চীন-আরব সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরে, চীন-আরব সম্পর্ক দ্রুত বিকশিত হয়েছে। উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায়, চীন ও আরব রাষ্ট্রের মধ্যে একটি অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

চীন এবং আরব দেশ উভয়ই উন্নয়নশীল দেশের গুরুত্বপূর্ণ সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ শক্তি। চীন আরব দেশগুলোর সাথে অভিন্ন ভবিষ্যত চীন-আরব কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। চীন-আরব বন্ধুত্বের চেতনাকে সমুন্নত রাখবে, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে দৃঢ়ভাবে সমর্থন করবে এবং সহযোগিতার প্রচার করবে। দু’পক্ষ “বেল্ট অ্যান্ড রোড” যৌথ নির্মাণ কাঠামোর অধীনে সকল ক্ষেত্রে সহযোগিতা করবে এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত দিকে উন্নয়ন করতে একসাথে কাজ করবে।
সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD