শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

চীন-হাঙ্গেরি সম্পর্ক নতুন যুগে প্রবেশ

শুয়েই ফেই ফেই:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০২৪

৯ই মে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ভিক্টর স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বুদাপেস্টে বৈঠক করেছেন। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন যুগে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নীত করার ঘোষণা দিয়েছেন।

সি চিন পিং উল্লেখ করেছেন যে, বর্তমানে চীন ও হাঙ্গেরির সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময়ে রয়েছে। দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের উচ্চমানের উন্নয়ন বজায় রয়েছে। দ্বিপক্ষীয় রাজনৈতিক আস্থা দিন দিন বাড়ছে। চলতি বছর হল দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। দু’দেশের উচিত ভালো বন্ধু এবং ভালো অংশীদার হওয়া, নতুন যুগে সব পরিস্থিতিতে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক স্থাপনের সুযোগে, দু’দেশের সহযোগিতায় নতুন শক্তি যোগানো, দু’দেশের জনগণের জন্য আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা।

সি চিন পিং জোর দিয়ে বলেন, তাওয়ান, হংকং ও মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে হাঙ্গেরি চীনকে যে দৃঢ়ভাবে সমর্থন করে, চীন তার প্রশংসা করে। চীন হাঙ্গেরির সঙ্গে দু’দেশের উন্নয়নের কৌশলের সংযোগ জোরদার করতে, ‘বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ’- বিআরআই সহযোগিতার আওতায় দু’দেশের মধ্যে অবকাঠামো, সবুজ জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করতে এবং পরিচ্ছন্ন জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।

দু’নেতা ইউক্রেন সংকট নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন। সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন সবসময় শান্তি আলোচনা সমর্থন করে এবং অব্যাহতভাবে শান্তি অর্জনের জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালাবে।
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD