শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বুদাপেস্টে সি-ওরবান যৌথ সংবাদ সম্মেলন

শুয়েই ফেই ফেই:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০২৪

১০ই মে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ভিক্টর বুদাপেস্টে প্রধানমন্ত্রী ভবনে তাঁদের বৈঠকের পর যৌথ সাংবাদ সম্মেলন করেন।

সি চিন পিং উল্লেখ করেন যে, এ বছর চীন এবং হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। বিগত ৭৫ বছরে, উভয়পক্ষ সর্বদা পারস্পরিক শ্রদ্ধা, সম-আচরণ এবং পারস্পরিক সুবিধার নীতিগুললো মেনে চলেছে, দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক দিকে পরিচালিত করেছে এবং ইতিহাসের সেরা সময়ে প্রবেশ করেছে।

প্রেসিডেন্ট সি বলেন, প্রধানমন্ত্রী ওরবান এবং আমি সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা করেছি, নতুন যুগে চীন-হাঙ্গেরি সম্পর্কের উন্নয়ন এবং উভয়পক্ষের অভিন্ন উদ্বেগের বিষয়গুলোর উপর গভীরভাবে মতবিনিময় করেছি, ব্যাপক ঐকমত্যে পৌঁছেছি এবং একটি সিরিজ দ্বিপাক্ষিক সহযোগিতা স্মারক বিনিময় প্রত্যক্ষ করেছি। আমি দুই দেশের সম্পর্কের উন্নয়নের সম্ভাবনায় পূর্ণ আত্মবিশ্বাসী।

সি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে উচ্চস্তরের পারস্পরিক রাজনৈতিক আস্থা চীন-হাঙ্গেরি সম্পর্কের উন্নয়নের জন্য একটি দৃঢ়ভিত্তি স্থাপন করেছে। উভয়পক্ষ উচ্চ-পর্যায়ে ঘনিষ্ঠ আদান-প্রদানের গতি বজায় রাখতে, সরকার, আইনসভা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ এবং বিনিময়কে শক্তিশালী করতে এবং শাসনের অভিজ্ঞতা ভাগ করতে ইচ্ছুক। এক-চীন নীতির প্রতি হাঙ্গেরির দৃঢ় সমর্থনের উচ্চ প্রশংসা করে চীন এবং হাঙ্গেরির জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ গ্রহণে দেশটির প্রতি জোরালো সমর্থন অব্যাহত রাখবে বেইজিং।

আমরা বিশ্বাস করি যে চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা, ব্যাপক পরামর্শ, যৌথ অবদান এবং সুবিধাগুলোর ভাগাভাগি মেনে চলে এবং আন্তঃআঞ্চলিক সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে। চীন এবং হাঙ্গেরি, চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতাকে একটি বৃহত্তর পরিধি, বিস্তৃত এলাকা এবং উচ্চস্তরে বিকাশের জন্য নেতৃত্ব দেবে, যাতে সমস্ত দেশের জনগণের অধিকতর কল্যাণ সাধন করা যায়।

ওরবান জানান যে, তিনি হাঙ্গেরি ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের হাঙ্গেরিতে রাষ্ট্রীয় সফরকে স্বাগত জানান। হাঙ্গেরি এবং চীন গভীর বন্ধুত্ব এবং স্থিতিশীল সম্পর্ক উপভোগ করে। হাঙ্গেরি এক-চীন নীতি মেনে চলে। উভয়পক্ষ একে অপরকে সম্মান ও সমর্থন করে এবং দু’দেশের পারস্পরিক উপকারী সহযোগিতা জনগণের কল্যাণ বয়ে এনেছে। হাঙ্গেরির কঠিন সময়ে মূল্যবান সহায়তা দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ওরবান।

সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD