শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

পাঁচ ইস্যুতে চীন-মার্কিন ঐকমত্য

ছাই ইউয়ে মুক্তা:
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে পাঁচটি বিষয়ে ঐকমত্য হয়।

প্রথমত, দু’দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত রাখবে এবং সান ফ্রান্সিসকোতে চীন ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের নেওয়া গুরুত্বপূর্ণ যৌথসিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করবে।

দ্বিতীয়ত, দু’দেশ সকল পর্যায়ে বিনিময় ও যোগাযোগ বজায় রাখবে; কূটনীতি, অর্থনীতি, ও আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে; সশস্ত্রবাহিনী পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখবে; এবং মাদক নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা উন্নত করবে।

তৃতীয়ত, শিগগিরি দু’দেশ সরকারি পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যুতে সংলাপে বসবে; নতুন দফার চীন-মার্কিন এশিয়া-প্রশান্ত মহাসাগরবিষয়ক ও সমুদ্রবিষয়ক সংলাপ আয়োজন করবে; মাদকবিরোধী কর্মগ্রুপের সিনিয়র কর্মকর্তাদের বৈঠক আয়োজন করবে এবং চীনের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত লিউ চেন মিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

চতুর্থত, দু’দেশ সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর ব্যবস্থা নেবে; একে অপরের শিক্ষার্থীদের স্বাগত জানাবে এবং আগামী মে মাসে চীনের সিআনে ১৪তম চীন-মার্কিন পর্যটনবিষয়ক উচ্চ স্তরের সংলাপ আয়োজন করবে।

পঞ্চমত, দু’দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে এবং সংশ্লিষ্ট বিশেষ দূতরা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াবেন।

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD