শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

১৩৫ তম ক্যান্টন মেলা কুয়াং চৌতে শুরু

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

চীনের আমদানি ও রপ্তানি মেলা বা ১৩৫তম ক্যান্টন মেলা ১৫ এপ্রিল চীনের কুয়াং তুং প্রদেশের কুয়াং চৌ শহরে শুরু হয়েছে।

এবার ক্যান্টন মেলার প্রদর্শনী এলাকার আয়তন ১৫.৫ লাখ বর্গমিটার আর প্রদর্শন স্টলের সংখ্যা ৭৪ হাজার। ২৯ হাজার কোম্পানি এতে অংশগ্রহণ করছে এবং গত রোববার পর্যন্ত মোট ২১৫টি দেশ ও অঞ্চলের ১ লাখ ৪৯ হাজার বিদেশি ক্রেতা মেলা পরিদর্শনের জন্য নিবন্ধন করেছেন। গত মেলার তুলনায় ক্রেতার সংখ্যা ১৭.৪ শতাংশ বেশি।

এবার ক্যান্টন মেলা ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত তিন পর্যায়ে অনুষ্ঠিত হবে। তিন পর্যায়ের থিম হলো যথাক্রমে ‘উন্নত নির্মাণ’, ‘উচ্চমানের গৃহসজ্জা’, এবং ‘সুন্দর জীবন’। নতুন জ্বালানি চালিত গাড়ি ও স্মার্ট পরিবহন, শিল্প অটোমেশন ও স্মার্ট নির্মাণ এবং নতুন জ্বালানি, এ তিনটি প্রদর্শনীর আয়তন আগের চেয়ে বেড়েছে।

ধারনা করা হচ্ছে, এবার ক্যান্টন মেলায় মোট ১০ লাখের বেশি নতুন পণ্য প্রদর্শন করা হবে। এর মধ্যে সবুজ ও নিম্ন-কার্বন পণ্য এবং চীনের মেধাস্বত্ব পণ্য যথাক্রমে ৪.৫ লাখ ও ২.৫ লাখ।

১৩ এপ্রিল পর্যন্ত এবার মেলায় নিবন্ধিত মার্কিন ক্রেতার সংখ্যা, মধ্যপ্রাচ্য অঞ্চলের ক্রেতা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশের ক্রেতার সংখ্যা গত মেলার তুলনায় যথাক্রমে ২১.৪ শতাংশ ২৪.৭ শতাংশ ও ৪৫.৯ শতাংশ বেশি।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD