শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘চীনের অ্যান্টি-ডাম্পিং তদন্তের লক্ষ্য নির্দিষ্ট কোনো ইইউ সদস্যরাষ্ট্র নয়’

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও গতক (সোমবার) প্যারিসে ফরাসি ব্র্যান্ডি কোম্পানি ও শিল্প সমিতির সাথে আলোচনার সময় বলেন, ইইউ ব্র্যান্ডি নিয়ে চীনের এন্টি-ডাম্পিং তদন্ত দেশীয় শিল্পের আবেদনের প্রেক্ষাপটে শুরু হয়েছিল, যার লক্ষ্য কোনো নির্দিষ্ট ইইউ সদস্যরাষ্ট্র নয়; তদন্তের ফলাফলও পূর্বনির্ধারিত নয়। এ ক্ষেত্রে চীনা আইন এবং ডব্লিউটিও-র নিয়ম অনুসারে, খোলাখুলি ও স্বচ্ছভাবে তদন্ত পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট পক্ষের বৈধ অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে।

ওয়াং ওয়েন থাও বলেন, চলতি বছর চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। চীন-ফরাসি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। চীন ফরাসি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করতে এবং চীন-ফরাসি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের পক্ষে কাজ করে যেতে ইচ্ছুক।

তিনি বলেন, চীনের বড় বাজার আছে এবং বিপুল বাণিজ্যের সম্ভাবনাও রয়েছে। ২০২৪ হলো চীনের “ভোগ প্রচারের বছর”। এ বছর উচ্চমানের আমদানিকৃত পণ্যের আরও বৃদ্ধি পাবে। ফরাসি কোম্পানিগুলো চীনের উন্নয়নের সুযোগ গ্রহণ করতে পারে।

ফ্রেঞ্চ কগনাক অ্যাসোসিয়েশন, ফ্রেঞ্চ আরমাগনাক অ্যাসোসিয়েশন এবং ফ্রেঞ্চ ফেডারেশন অফ ওয়াইন অ্যান্ড স্পিরিটস এক্সপোর্টার্স সহ তিনটি শিল্প সমিতির নেতারা এবং পেরনোড রিকার্ড, এলভিএমএইচ, এবং রেমি কন্ট্রেউসহ পাঁচটি কোম্পানির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা চীনের তদন্ত-প্রক্রিয়ার সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করতে এবং চীনা বাজারে নিজেদের ভাগ্যের অনুসন্ধান চালিয়ে যেতে ইচ্ছুক বলেও জানান।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD