শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

বাংলাদেশে পদ্মাসেতু রেল-সংযোগ প্রকল্পের সম্পূর্ণ ট্র্যাকের সমাপ্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে

শুয়েই ফেই ফেই:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

চায়না  রেলওয়ে গ্রুপ-সিআরইসির ঠিকাদারিত্বে নির্মিত বাংলাদেশের পদ্মাসেতুর রেল-সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলের পরীক্ষামূলক ট্রেন চলাচল গত শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের অর্থ, প্রকল্পটির পুরো রেললাইনের পরীক্ষামূলক কাজ সফল হয়েছে, এবং বাংলাদেশে চীনের সিআরইসি’র উচ্চমানের রেলপ্রকল্প সময়মত বাস্তবায়িত হয়েছে।

সিআরইসির পদ্মাসেতু রেল-সংযোগ প্রকল্পের ম্যানেজার সি ইউয়ান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, মিলিটারি ডিসিসিও ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম ফয়সাল এবং পদ্মাসেতু রেল-সংযোগ প্রকল্পের দ্বিতীয় শাখার প্রধান কুও জি ফেই এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা পরীক্ষার পুরো প্রক্রিয়াটি প্রত্যক্ষ করেন।

পরীক্ষামূলক যাত্রায় দুপুর ১টায় ভাঙ্গা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনটি মাত্র ১৫ মিনিটে কাশিয়ানী স্টেশন পৌঁছায়, ৩০ মিনিটের পর নড়াইল স্টেশনে এবং ৪০ মিনিট পর দুপুর ২টা ১৫ মিনিটে গন্তব্যস্থল যশোরের রূপদিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

বাংলাদেশ পদ্মাসেতু রেল-সংযোগ প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৬৮ কিলোমিটার, যা ঢাকা ও যশোরকে সংযুক্ত করে, পদ্মা নদী অতিক্রম করে এবং বাংলাদেশের ২১টি জেলাকে সংযুক্ত করেছে। এটি ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সহায়ক প্রকল্প, এবং মানুষের হৃদয়ে ‘স্বপ্নের পথ’।

এই প্রকল্পটির সফল সমাপ্তি শুধুমাত্র ছয় বছরেরও বেশি সময় ধরে প্রকল্প দলের যৌথ প্রচেষ্টার ফলাফল নয়, এটি চীনের সিআরইসির বিশ্বস্ত, পেশাদার এবং উচ্চমানের কর্মদক্ষতাকেও তুলে ধরে।

সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD