শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

বিদেশীদের তথ্য সেবা দিতে বেইজিং আন্তর্জাতিক ওয়েব-পোর্টাল সমৃদ্ধ

আকাশ:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিদেশি নাগরিক ও বিদেশি পুঁজি বিনিয়োগ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সার্বিক আইনলাইন সেবা দিতে সম্প্রতি ‘বেইজিং আন্তর্জাতিক ওয়েব-পোর্টালে’র নতুন সংস্করণ(https://english.beijing.gov.cn/) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

ওয়েবসাইটটিতে তথ্য প্রকাশ, মতবিনিময়, গণসেবা ও পরামর্শ প্রদানসহ বহুমুখী কার্যক্রম রয়েছে। পাশাপাশি ইংরেজি, কোরিয়ান, জাপানি, জার্মান, ফরাসি, স্প্যানিশ, রাশিয়ান, আরবি, পর্তুগিজসহ ওয়েবসাইটটির মোট নয়টি ভাষা সংস্করণ রয়েছে। এটি বিদেশি বন্ধু ও বিনিয়োগকারীদের অর্থপরিশোধ, যাতায়াত, শিক্ষা, বসবাস, ভ্রমণসহ নানা খাতে সহায়ক সেবা দেবে।

বসন্তকাল ভ্রমণের ভালো মৌসুম। ওয়েবসাইটটিতে বেইজিংয়ে কোথায় ফুল পর্যটন করা যাবে সে তথ্যও পাওয়া যাবে। এছাড়াও প্রদর্শনী, ক্রীড়া, উৎসব, ফোরাম, বিনিয়োগসহ বেইজিংয়ের নানা খাতের তথ্য পাওয়া যায় এখানে।

ওয়েবসাইটটিতে সাংস্কৃতিক পর্যটন, সবুজ ও নিম্নকার্বন, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে বেইজিংয়ের সংশ্লিষ্ট কার্যক্রমের তথ্য রয়েছে।
‘আমার বেইজিংয়ের গল্প’ কলামে বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের গল্প রয়েছে। এতে বিদেশি বন্ধুদের বেইজিংয়ে চাকরি, বসবাস, শিক্ষা ও ভ্রমণের গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক মহানগর হিসেবে, বেইজিং প্রথম শ্রেণির ব্যবসা-বাণিজ্য পরিবেশ নানা শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যাপক উন্নয়নের সুযোগসুবিধা দিয়েছে। ওয়েবসাইটটি বেইজিংয়ের ব্যবসা-বাণিজ্য পরিবেশসহ নানা বিষয়কে কেন্দ্র করে অর্থনেতিক উন্নয়নসহ নানা খাতের তথ্য রয়েছে। পাশাপাশি বিনিয়োগ বিষয়ক পরামর্শ সেবাও প্রদান করা হয়, যাতে করে বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান সার্বিক সেবা ও সহায়তা পায়।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD