শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপির সাথে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত ইওয়ামা যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নাজমুল হাসান এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন যাবত সফলভাবে নেতৃত্ব দেওয়ায় রাষ্ট্রদূত যুব ও ক্রীড়া মন্ত্রীর প্রশংসা করেন।

তারা দুই দেশের মধ্যে যুব ও ক্রীড়ার উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে জাপানের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাপান ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশকে সাহায্য করতে চাই। এ বছরই জাপান বিকেএসপিতে দক্ষ ও অভিজ্ঞ ফুটবল কোচ প্রেরণ করবে। আমরা আজ দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশকে ১০০ টি ভলিবল ও ৫০ টি ফুটবল প্রদান করছি।

যুব ও ক্রীড়া মন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন ফুটবল এবং ক্রিকেট বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দুটি খেলা। এছাড়াও আর্চারি, শুটিং, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কাবাডি বাংলাদেশের সম্ভাবনাময় খেলা। জুডো ক্যারাতে, জিমন্যাস্টিক, ভলিবলে বাংলাদেশ ভালো করছে । আমরা এ বছরই ঢাকাতে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করবো।

অলিম্পিক গেমসেও ক্রিকেট অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন জাপান চাইলে বাংলাদেশ জাপানে ক্রিকেট উন্নয়নে সহযোগিতা করতে চাই। জাপান বাংলাদেশ থেকে দক্ষ ও অভিজ্ঞ ক্রিকেট কোচ নিতে পারে। একইসাথে তিনি রাষ্ট্রদূতকে জাপান থেকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে দক্ষ ও অভিজ্ঞ ফুটবল কোচ প্রেরণের আহবান জানান।

বৈঠক শেষে রাষ্ট্রদূত যুব ও ক্রীড়া মন্ত্রীর নিকট
জাপানের পক্ষ থেকে ১০০ টি ভলিবল ও ৫০টি ফুটবল বন্ধুত্বের নিদর্শন স্বরূপ হস্তান্তর করেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD