শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গণতন্ত্রকে অগ্রগতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্র ‘গণতান্ত্রিক মানদণ্ড’ এবং বিশ্বজুড়ে ‘গণতান্ত্রিক রূপান্তর’ প্রচার করছে, যা আরও অশান্তি, সংঘাত ও বিপর্যয় ডেকে আনছে। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি)-এর সিজিটিএন ও চায়না রেনমিন বিশ্ববিদ্যালয় নতুন যুগ আন্তর্জাতিক যোগাযোগ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে পরিচালিত মতামত জরিপে বলা হয়, উত্তরদাতারা অন্যান্য দেশকে দমন করা ও ব্যক্তিগত লাভের জন্য এবং আন্তর্জাতিক সমাজের মধ্যে বিভাজন ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাড়াতে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ইস্যুর দীর্ঘমেয়াদী ব্যবহার নিয়ে খুবই অসন্তুষ্ট।

মানবজাতির জন্য গণতন্ত্রের একটি সাধারণ মূল্য রয়েছে। গণতন্ত্রকে ভূ-কৌশল এবং মানব উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। জরিপে ৭১ শতাংশ উত্তরদাতা ‘গণতন্ত্র’ ব্যবহার করে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং অন্যান্য দেশকে দমনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।

৬২.৩ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক জবরদস্তির অপব্যবহারের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে তীব্র অসন্তোষ জানান।
নিজের আধিপত্য সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে অনেক দেশে ‘রঙ বিপ্লব’ উস্কে দিয়েছে। এটি কোন কোন দেশকে শাসন পরিবর্তনের দিকে পরিচালিত করেছে এবং তাদের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক পতন ও জনগণের জীবিকা নির্বাহের কষ্টের মধ্যে নিমজ্জিত করেছে। ৬৮ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রের সৃষ্ট ‘নকলযুদ্ধ’সহ খারাপ আচরণগুলো নিয়ে খুব চিন্তিত।

যুক্তরাষ্ট্র আর গণতন্ত্রের ‘মডেল’ নয়। ৮৪.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিভিন্ন দেশে ও সাংস্কৃতিক পটভূমিতে গণতন্ত্রের বিভিন্ন রূপ আছে। ৮৬.৮ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়ায় পারস্পরিক সম্মান ও পার্থক্য সংরক্ষণ করার সময় সাধারণ ভিত্তি সন্ধান করার ধারণা মেনে চলার আহ্বান জানান।

জানা গেছে, বিশ্বের ৩২টি দেশের ৩৯ হাজার ৩১৫ জন উত্তরদাতা এবারের মতামত জরিপে অংশগ্রহণ করেন। এতে ‘ইমপ্রেশন অফ আমেরিকা’ জরিপসহ ৩টি বিশ্বব্যাপী জনমত জরিপ অন্তর্ভুক্ত হয়। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD