শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীরা জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার:স্থানীয় সরকার মন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশের জনস্বাস্থ্য বিশেষ করে স্যানিটেশন ও সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশাল ভূমিকা রয়েছে। এই অধিদপ্তরের মাঠ পর্যায়ে ডিপ্লোমা প্রকৌশলীরা বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছেন এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি কাজ করে যাচ্ছেন। তাই জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীরা আমাদের জাতীয় উন্নয়নে সরাসরি ব্যাপক ভূমিকা রেখে চলেছেন।

তিনি আজ জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আয়োজিত “স্মার্ট নাগরিকসেবা নিশ্চিতকরণে জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীদের অঙ্গীকার” শীর্ষক জাতীয় সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোঃ তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাবিশ্বে রাশিয়া-ইউক্রেন এবং করোনা ভাইরাসের কারণে অর্থনীতির মন্থরগতির সময়ও বাংলাদেশে বিভিন্ন নেতিবাচক প্রভাব তুলনামূলক কম পড়েছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বগুণ।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ববাজারে সারের দাম ১১০০ ডলারের উপরে বৃদ্ধি পাওয়ার পরও সরকার সার এবং কৃষি যন্ত্রপাতি আমদানি বন্ধ করেনি যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয় এবং খাদ্য উৎপাদনে কোন ব্যাঘাত সৃষ্টি না হয়।

মন্ত্রী এ সময় সরকারি বিভিন্ন দপ্তরসহ সকল ক্ষেত্রে জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষ তার সুফল পাবে। ডিপ্লোমা প্রকৌশলীরা মানুষের কল্যাণে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় সুন্দর কর্ম পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে বলেন, কর্মপরিবেশ সুন্দর হলে তা কর্মীদের মধ্যে সন্তুষ্টি তৈরি করে যা কাজের প্রতি তাদের আন্তরিকতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একটি সুন্দর কর্ম পরিবেশ সৃষ্টিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্যের শেষে মন্ত্রী জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় সম্মেলনের সফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সরোয়ার হোসেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি এ কে এম এ হামিদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD