শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ২১টি ভাষায় অনুবাদ

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪

জার্মানির বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ফ্রাঙ্কফুর্টের সালবাউ নাইদ হলে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক মমতাজুল ফেরদৌস জোয়ার্দারের লেখা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বই “Address of Emancipation by the Great Leader Sheikh Mujibur Rahman.”- এর মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ২১টি ভাষায় ৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণের অনুবাদ রয়েছে। এই ২১টি ভাষা বিশ্বের প্রায় ৫ বিলিয়ন মানুষের মাতৃভাষা এবং ভাষাগুলি ১৬৮টিরও বেশী দেশে সরকারি ভাষা হিসাবে ব্যবহৃত হয়।
লেখক মমতাজুল ফেরদৌস জোয়ার্দার বিশ্বের সকল দেশের মানুষের কাছে মুক্তির এই বারতা পৌঁছে দেবার নিমিত্তে প্রায় চার বছর ধরে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দলিলের কাজ করেছেন। তিনি জানিয়েছেন, পরবর্তী সংস্করণে আরও কিছু ভাষার অনুবাদ সংযোজিত হবে।

উক্ত অনুষ্ঠানে লেখকের পূর্বে প্রকাশিত ৪টি বইয়ের পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান ফারুক তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর লিখিত “উন্নয়ন স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা” বইটিকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেন। এই বইটিও বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রকাশ করেছিল। অনুষ্ঠানের মোড়ক উন্মোচন পর্ব উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন শিহাব আর ৭ই মার্চের আলোচনা পর্ব সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খালেদ।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, পত্রিকার সম্পাদক, সাংবাদিক, শিল্পীসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, সম্পাদক হাবিবুল্লা বাবুল, মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, মুক্তিযোদ্ধা আবু তাদের ভূঁইয়া, মুক্তিযোদ্ধা নেসার মাহমুদ, কামরুল আহসান সেলিম, জাহেদুল ইসলাম পুলক, নোমান হামিদ, সাংবাদিক খান লিটন, আতিকুর রহমান সবুজ, কাইয়ুম চৌধুরী, জাকির হোসেন, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, কাজী আসিফ হোসেন দীপ, দেলোয়ার জাহিদ, তোফাজ্জল হোসেন সেন্টু ও আশরাফুল হোসেন টিপু।

সকল বক্তাই লেখকের উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেবার নিমিত্তে সরকার তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান, বইটিকে যে সকল দেশের ভাষায় অনুদিত হয়েছে সে সকল দেশে ও দূতাবাসে পাঠানোর জন্য।
অনুষ্ঠানের তৃতীয় ধাপে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কবি মনিব রিজওয়ান ও সাংবাদিক ফাতেমা রহমান রুমা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রিয়েল আনোয়ার, আতিয়ার রহমান সবুজ ও নিম্নী কাদের। ইতিহাস ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত সকালে অনুভব করেছিল স্বাধীন হওয়ার পূর্বমুহুর্তের অভূতপূর্ব অনুভূতি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD