শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বিদেশি প্রতিষ্ঠানের সুযোগ আরো বেশি: সিএমজি সম্পাদকীয়

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মার্চ, ২০২৪

“চীনের উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং একটি স্থিতিশীল, স্বচ্ছ ও পূর্বাভাসযোগ্য নীতি পরিবেশ আমাদের জন্য একটি দুর্দান্ত উৎসাহ।” চীনের দুই অধিবেশন চলাকালে, মার্কিন জনসন অ্যান্ড জনসন কোম্পানির গ্লোবাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চীনা শাখার চেয়ারম্যান সুং ওয়েই ছুন “সিএমজি সম্পাদকীয়তে” প্রত্যাশা প্রকাশ করেছেন।

তার দৃষ্টিতে, দুই অধিবেশনে প্রকাশিত উন্মুক্তকরণের সংকেত জনসন অ্যান্ড জনসন-সহ বিদেশি প্রতিষ্ঠানের জন্য নতুন সুযোগ দেবে এবং নতুন উন্নয়ন অর্জনে উত্সাহিত করবে। সিএমজি সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, চীন কিভাবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে এবং ব্যবহার করে? কিভাবে আরো উন্মুক্তকরণ বাস্তবায়ন করে? এ বছর চীন সরকারের কার্যবিবরণী তার উত্তর দেওয়ার জন্য একাধিক যোগ, বিয়োগের “গণনা” উত্থাপন করেছে।
‘যোগ’ গণনার ক্ষেত্রে, বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার শিল্প তালিকা থেকে শুরু করে বিদেশি বিনিয়োগ পরিষেবার নিশ্চয়তা, তারপর কাজ, অধ্যয়ন ও ভ্রমণের জন্য চীনে আসা বিদেশিদের সুবিধা ব্যবস্থা পর্যন্ত, নানা ক্ষেত্রে বিদেশি ব্যবসায়ীদের বিনিময় এবং পুঁজি বিনিয়োগ সহজতর করেছে ও সাহায্য করেছে।

‘বিয়োগের’ ক্ষেত্রে, সরকারি কার্যবিবরণীতে বিদেশি বিনিয়োগ প্রবেশের জন্য নেতিবাচক তালিকা হ্রাস অব্যাহত রাখা, উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ প্রবেশের উপর ব্যাপক সীমাবদ্ধতা বাতিল করা এবং টেলিযোগাযোগ ও চিকিৎসা পরিষেবার মতো পরিষেবা শিল্পের বাজারে অ্যাক্সেস শিথিল করার প্রস্তাব করা হয়েছে।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য চীনের পদক্ষেপের মধ্যে আরো রয়েছে,বিদেশি প্রতিষ্ঠানের জন্য জাতীয় সুযোগসুবিধা প্রয়োগ করা এবং আইন অনুসারে সরকারি ক্রয়, টেন্ডার এবং নিয়ম নির্ধারণে সমান অংশগ্রহণ নিশ্চিত করা। প্রাসঙ্গিক বিশেষজ্ঞরা মনে করেন যে, এসব পদক্ষেপ ন্যায্যতা এবং সমতা বোঝায়, যা বিদেশি প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে চীন সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ।

উল্লেখ্য যে, বিদেশি বিনিয়োগ চীনের আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ শক্তি। চীনের সর্বশেষ সরকারি তথ্য দেখা যায় যে, গত জানুয়ারিতে, চীনের ব্যবহৃত বিদেশি পুঁজি ছিল ১১২.৭ বিলিয়ন ইউয়ান, যা মাসে ২০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে; ৪৫৮৮টি নতুন বিদেশি পুঁজিবিনিয়োগের প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক বিদেশি বিনিয়োগের বর্তমান সামগ্রিক মন্দার মধ্যেও চীনা বাজার বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে চলেছে।
সূত্র:শুয়েই-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD