শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ গাজীপুরস্থ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ  পালিত হয়। এ উপলক্ষে প্রশাসন চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারারের নেতৃত্বে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় প্রধান অতিথি প্রফেসর তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুই আমাদের একমাত্র দিশারি। ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক এবং বিশ্বের নিপিড়িত, শোষিত, অধিকার বঞ্চিত সংগ্রামী মানুষের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা।
১৮ মিনিট ৩০ সেকেন্ডের ১১০৫ শব্দের অলিখিত এই ভাষণটি আজ জাতিসংঘের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত। একটি মাত্র ভাষণ একটি নিরস্ত্র জাতিকে কিভাবে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করতে পারে তার একটি শ্রেষ্ঠ দলিল এটি। তিনি বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনায় ও গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সকলকে দেশ ও মানুষের সেবায় আত্ম নিয়োগের জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন, নিপীড়িত বাঙালির ত্রাতা হিসেবে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন নেতৃত্ব বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশ^বিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর আত্মত্যাগের ইতিহাস পর্যালোচনা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে ডীন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, প্রভোস্টবৃন্দসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD