শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ক্যাবল সেবা ডিজিটাইজেশনে দ্রুত  নির্দেশিকা তৈরি করা হবে;তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

ক্যাবল সেবা ডিজিটাইজেশনে শিগগিরই নির্দেশিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

রবিবার বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ক্যাবল টেলিভিশন সম্প্রচার, ওটিটি প্ল্যাটফর্মসহ সকল ক্ষেত্রে শৃঙ্খলা আনা হবে। অল্প সময়ের মধ্যেই ক্যাবল সেবা ডিজিটাইজেশনের জন্য গাইডলাইন তৈরি করা হবে। পাশাপাশি ক্যাবল টেলিভিশন সম্প্রচারে যেখানে আইনের লঙ্ঘন ও ব্যত্যয় আছে সেটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, ক্যাবল টেলিভিশন সম্প্রচারে সম্পৃক্ত প্রত্যেক অংশীজন ডিজিটাইজেশনের পক্ষে। এক্ষেত্রে কোন বাধা নেই। তাই দ্রুততার সাথে একাজটি করতে সরকার চেষ্টা করবে। ডিজিটাইজেশন হলে সরকার আরও বেশি রাজস্ব পাবে, অনেক বেশি স্বচ্ছতা আসবে।

ওটিটি প্ল্যাটফর্ম সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সময় প্রতিমন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্মসহ প্রযুক্তির যেকোন অগ্রসরতাকে সরকার স্বাগত জানায়। কিন্তু যেখানে আইন ভঙ্গ হবে, নিয়ম-নীতি ভঙ্গ হবে সেখানে ব্যবস্থা নেয়া হবে। একইসাথে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রযুক্তির অগ্রসরতার সাথে একধরনের ঝুঁকিও তৈরি হয়, সে জায়গাগুলোও দ্রুততার সাথে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিকে স্বাগত জানাতে হবে। প্রযুক্তি যে পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে সেটা মেনে নেয়ার মানসিকতাও থাকতে হবে। প্রযুক্তি গ্রহণের ইতিবাচক মানসিকতা থাকাটাও জরুরি।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে প্রচলিত আইনের কোন ব্যত্যয় হোক এটা আমরা হতে দিতে পারি না। আইন এবং জাতীয় নিরাপত্তা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তার ভিত্তিতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও যোগাযোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি ।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল, সদস্য নিজাম উদ্দীন মাসুদ, রশিদ মালিক, ফরিদ উদ্দীন এবং হাবীব আলী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD