শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিসিসিটির অর্থায়নের ক্ষেত্রে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে ;পরিবেশমন্ত্রী

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এর অধীন বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট (বিসিসিটি) ফান্ডের অর্থায়নের ক্ষেত্রে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দেয়া হবে। তিনি বলেন, বিভিন্ন সমস্যা সমাধানে দেশে গবেষণা বাড়াতে হবে, অন্য দেশের গবেষণার ওপর নির্ভর করলে চলবে না। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গবেষক এবং বিজ্ঞানীদের গবেষণার কাজের জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৪) রসায়ন শাস্ত্রে সম্মানজনক ‘ আইকেমই গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জনের জন্য যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ গবেষক ড. মোহাম্মদ মাজহারুল ইসলামের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এ্যান্ড টেকনোলজি'(ইউসেট) এর বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ড. মোহাম্মদ মাজহারুল ইসলামের এই অর্জন বাংলাদেশের বিজ্ঞানীদের জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে অবদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহের প্রমাণ। তিনি বলেন, ড. মাজহারুল ইসলামের গবেষণা কাজ রাসায়ন শাস্ত্রের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী এসময় দেশের পরিবেশের মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এ্যান্ড টেকনোলজি’র পেট্রন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউসেট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো ফজলুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সাবেক গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. এম. আসাদুজ্জামান এবং বুদ্ধিজীবী ও কলামিস্ট ড মোনায়েম সরকার প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD