শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনে সি চিন পিংয়ের ভাষণ

জিনিয়া:
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

২৭ জানুয়ারি বৃহস্পতিবার চীন ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিং এক ভিডিও ভাষণ দিয়েছেন।

ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, আজ চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। চীন সরকার এবং জনগণের পক্ষ থেকে আমি মহান ফরাসি জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ চীন-ফ্রান্সের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই!

৬০ বছর আগে চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ছিল, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে একটি বড় ঘটনা। তাঁদের অসাধারণ প্রজ্ঞা এবং সাহসের সাথে চেয়ারম্যান মাও সেতুং এবং জেনারেল চার্লস দ্য গল চীন ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বের সেতু তৈরি করেছিলেন, চীন ও পশ্চিমের মধ্যে বিনিময় ও সহযোগিতার দ্বার উন্মোচন করেছিলেন এবং শীতল যুদ্ধের মধ্যে বিশ্বকে আশার আলো দেখিয়েছিলেন।

বিগত ৬০ বছরে, চীন-ফ্রান্স সম্পর্ক সর্বদা পশ্চিমা দেশগুলির মধ্যে অগ্রভাগে রয়েছে। যা উভয় দেশের জনগণের জন্য সুবিধাজনক এবং বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রেখেছে।

চীন-ফরাসি সম্পর্কের অনন্য ইতিহাস একটি অনন্য “চীন-ফরাসি চেতনা” তৈরি করেছে। আমি যখন ১০ বছর আগে ফ্রান্সে গিয়েছিলাম, তখন একে “স্বাধীনতা, পারস্পরিক বোঝাপড়া, দূরদর্শিতা এবং পারস্পরিক সুবিধা” হিসাবে মন্তব্য করেছিলাম। আজ জগতে এই চেতনা আরও বেশি মূল্যবান। নতুন যুগের উত্থান-পতনের সামনে চীন ও ফ্রান্সের উচিত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মূল লক্ষ্য বজায় রাখা এবং সক্রিয়ভাবে ভবিষ্যতের দিকে যাওয়া।

আমাদের উচিত দ্বিপক্ষীয় সম্পর্ককে দৃঢ় করা এবং চীন-ফ্রান্স সম্পর্কের স্থিতিশীলতার মাধ্যমে বিশ্বের অনিশ্চয়তার জবাব দেওয়া।

তিনি বলেন, আমাদের অবশ্যই পারস্পরিক বোঝাপড়া মেনে চলতে হবে, ২০২৪ সালের চীন-ফ্রান্স সংস্কৃতি ও পর্যটনবর্ষ এবং প্যারিস অলিম্পিককে ও মানবিক সাংস্কৃতিক বিনিময় প্রসারিত করতে হবে। পাশাপাশি মানুষের মধ্যে বন্ধনকে উন্নীত করাকে সুযোগ হিসেবে নিতে হবে।

একটি সমান ও সুশৃঙ্খল বহুমুখী বিশ্ব এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের জন্য যৌথ সমর্থন করতে হবে এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-ফ্রান্সের অবদান অব্যাহত রাখতে হবে। চীন উন্মুক্তকরণের মাধ্যমে সহযোগিতার শক্তি এবং উন্মুক্তকরণের মাধ্যমে উন্নয়নের সুযোগ ভাগ করে নিতে ফ্রান্সের সাথে কাজ করতে ইচ্ছুক।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD