শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১১তম জন্মদিন পালন করল শব্দঘর

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

সাহিত্য পত্রিকা শব্দঘর ১১তম বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে গতকাল ২৩ জানুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে হয়ে গেল বর্ণাঢ্য অনুষ্ঠান। এই সঙ্গে প্রদান করা হয়েছে গুণিলেখক সম্মাননা ও পুরস্কার। সম্মাননা দেওয়া হয়েছে দুজন বরেণ্য লেখককে। প্রাবন্ধিক মফিদুল হক এবং কথাসাহিত্যিক মঞ্জু সরকারকে প্রোর্ট্রেট তুলে দেন বাংলাদেশের খ্যাতনামা চিত্রকর-কার্টুনিস্ট রফিকুন নবী, শব্দঘর-এর সম্পাদক মোহিত কামাল এবং শব্দঘর-এর প্রকাশক মাহফুজা আখতার।


এছাড়া ২০২৩ সালে শব্দঘর নির্বাচিত সেরা বই পুরস্কারে বিজয়ী হয়েছেন চার জন লেখক। তারা হলেন শাহ্নাজ মুন্নী (গল্পগ্রন্থ, নির্বাচিত গল্প), মিনার মনসুর (কাব্যগ্রন্থ, ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম), মাহবুবুল হক (প্রবন্ধগ্রন্থ, লোকসংস্কৃতি চর্চা) এবং এমদাদ রহমান (অনূদিত গ্রন্থ, নৈঃশব্দ্যের সংলাপ)।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রবন্ধকার মোহীত উল আলম, প্রবন্ধকার বিশ্বজিৎ ঘোষ, কথাসাহিত্যিক আনিসুল হক, শব্দঘর-এর প্রকাশক মাহফুজা আখতার এবং শব্দঘর-এর সম্পাদক মোহিত কামাল প্রমুখ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে তুলে দেন শংসাপত্র, সম্মাননাপত্র এবং নির্দিষ্ট অর্থমূল্যের চেক।
এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য বহু লেখক, প্রকাশক, পাঠক ও শুভানুধ্যায়ীগণ। মূল্যবান বক্তব্য এবং কেক কাটার মাধ্যমে বাংলা ভাষার শীর্ষস্থানীয় লেখকগণের আশীর্বাদপুষ্ট হয় শব্দঘর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুন নবী।শব্দঘর-এর প্রকাশক মাহফুজা আখতার।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD